প্রেমের অভিমান, ফলাফল- ট্রেনের নিচে ঝাঁপ

দিনাজপুর জেলেয়ার চিরিরবন্দর উপজেলার কাকড়া রেলব্রিজের পূর্বপ্রান্তে গত ৭ অগাষ্ট রোজ রবিবার এক যুবক ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন । ঘটনার সময় প্রেমিকা সেখানেই উপস্থিত ছিলেন ।
সাধারণ ট্রেন 
বলা হয়ে থাকে প্রেমের মরা ঝলে ডুবে না…
আর প্রেমের অভিমান সহজে সমাধান হয়না। স্থানীয় পুলিশের বরাত দিয়ে যমুনা নিউজ জানায়, ঐ যুবকের নাম মোস্তাকীম হোসেন। বয়স বিশ বছর। ঘটনার দিন সে তার প্রেমিকা সহ রেলব্রিজের কাছে বেড়াতে যায়। একপর্যায়ে নিজেদের মধ্যে কোন এক অভিমানে যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটি ছিল ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস। ট্রেনের সরাসরি নিচে না পড়লেও ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান তিনি । স্থানীয়রা তাকে উদ্ধার করে দুরত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । মৃত মোস্তাকিম হোসেন রাজমিস্ত্রি ছিলেন । খবর পেলে দিনাজপুরের জি আর পি থানা পুলিশ মরদেহ নিয়ে সুরতহাল সম্পন্ন করে । নিহতের পরিবার ময়নাতদন্ত করতে চায়না আবেদন করলে মরদেহ তাদের কাছে দিয়ে দেয়া হয় । নিহতের প্রেমিকাকে তার পিতার জিম্মায় দেয়া হয় বলে পুলিশের বরাতে জানা যায় । থানার এস আই জানান, ঘটনার জন্য একটী সাধারণ ডায়েরি করা হয়েছে ইতিমধ্যে ।
Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ