এবার খবরে এলেন সাকিব খানের মা

 

মায়ের সাথে সাকিব খান 

প্রায় নয় মাস পর আমেরিকা থেকে ফিরলেন সাকিব খান। দীর্ঘ এই নয় মাস তিনি আমেরিকায় অবস্থান করেছিলেন এবং গ্রীণ কার্ড পেয়েছিলেন । এতদিন কখনোই দেশের বাইরে থাকেননি দেশের এই সুপার স্টার । এরমধ্যে তিনি নতুন কোন ছবির কাজও করেননি যা গত দুই যুগে বাংলা সিনেমার জন্য ব্যতিক্রম একটা সময় ছিল । 

গত বুধবার বিকালে একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে নামেন তিনি। এই সময় তার ভক্তরা সকাল থেকে এয়ারপোর্টে অবস্থান করছিলেন বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে।তারা স্লোগান দিচ্ছিলেন তাদের প্রিয় নায়কের দেশে ফেরা উপলক্ষ্যে। কিছু ভক্ত অতি উৎসাহী হয়ে তার এই ফেরাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে ঘোষনাও দিয়েছেন । 

এই সময় তার অপেক্ষ্যায় ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ । সাকিব খান দেশের মাটিতে পা দিলে ভক্তরা তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং মতবিনিময় করেন । 

এই সময় একটি সংবাদ সম্মেলনে সাকিব খান জানান, ভক্তরাই তার সবকিছু। তিনি আজ যা কিছু হতে পেরেছেন তা ভক্তদের জন্যেই । তিনি এতদিন পর দেশে ফিরে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত। পরিবারের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, পরিবারের সাথে সবসময় ভিডিও কলে কথা হতো । তার কাছে মনে হয়নি তিনি দূরে আছেন । প্রতিদিন ছেলে এবং বাবা মা এর সাথে নিয়মিত যোগাযোগ ছিল তার। 

এই সময় বিয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বাবা মা চান এবার তিনি বিয়ে করে সেটেল হোন । এই জন্য সামনে কোন সুখবর আসতে পারে। এই প্রেক্ষিতে তিনি জানান, জয়ের সাথে তার সম্পর্ক চিরজীবনের । বাবা ছেলের সম্পর্ক কখনো ক্ষনস্থায়ী হয়না । 

সাকিব খানকে দেখতে এসে দূর দুরান্ত থেকে তার ভক্তরা অনেক রোদ বৃষ্টি মাথায় নিয়ে ছিলেন। এই সময় এক নারী ভক্ত এক নজর তাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।  

বেলা একটার দিকে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠতে লাগে দেড়টা। এই সময় তিনি ভক্তদের সাথে সেলফি তুলেন, তাদের ভালোবাসায় সিক্ত হন । তিনি জানান, ভক্তদের ভালোবাসায় তার মাথা নুইয়ে আসে। এসময় সাকিব খানকে অনেক আনন্দিত মনে হচ্ছিল । 

এরপর বাসার উদ্দেশ্য গাড়িতে উঠে যাবার সময় তিনি ছেলের সাথে ভিডিও কলে কথা বলেন। তার ছেলে স্কুল থেকে তাকে দেখার জন্য বাসায় আসে বিকালে। সাকিব খানের মা রেজিয়া বেগম ছেলের জন্য হরেক রকমের দেশি খাবার রান্না করেন । তার ছোট বোন মণি পরিবার নিয়ে আসে ভাইকে দেখার জন্য। 

এরপর দুপুরে পুরো পরিবার একসাথে খেতে বসে । উল্লেখ্য, সাকিব খান এরমধ্যে অনেক কাজ পেয়েছেন এবং কিছু চমক নিয়ে আসবেন বলে জানান সাংবাদিকদের। 

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ