এবার এক সপ্তাহে ১৫৭ শিশুর মৃত্যু

 

হামে আক্রান্ত হয়ে এবার মৃত্যু বরন করেছেন ১৫৭ জন শিশু । আফ্রিকার জিম্বাবুয়েতে গত এক সপ্তাহে এই শিশুদের মৃত্যু হয় । দেশটির তথ্য মন্ত্রনালয় এই তথ্য জানিয়েছেন । তথ্য সূত্রঃ রয়টার্স ।

মন্ত্রীপরিষদের বৈঠকের পর গতকাল মঙ্গলবার জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী জনাব মনিকা মুতসভাংওয়া এসব তথ্য সংবাদ সম্মেলনে জানান । তিনি এ সময় বলেন, চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছত্রিশ জন থেকে বেড়ে দুই হাজার ছাপ্পান্ন জন হয়েছে । সাংবাদিকদের তিনি আরো জানান, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাসের কম । তবে এর বেশি বয়সেরও আছে অল্প কিছু ।

তিনি আরো বলেন, আক্রান্ত শিশুদের বেশিরভাগ হামের টিকা নেয়নি । এসময় দেশে জরুরী অবস্থা মোকাবেলা করতে সরকার সভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে’। মুৎসভাংওয়া বলেন, সামনের সেপ্টেম্বর মাসে স্কুল খোলার আগেই টিকা কর্মসূচী চালাবে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। এজন্য ধর্মীয় নেতৃবৃন্দের সাহায্য আশা করছেন তিনি ।   

উল্লেখ্য, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট ও ঔষুধের ঘাটতির কারনে অনেকদিন খারাপ অবস্থা বিরাজ করছে দেশটির স্বাস্থ্য খাতে ।

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ