চিকিৎসক হত্যা

 

নারী চিকিৎসক জানাতুল নাঈম সিদ্দিককে বিয়ে করেছিলেন রেজাউল করিম রেজা। বিয়েটা পরিবারকে না জানিয়েই হয়েছিল । রেজাউল এর সাথে অনেক মহিলার সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো তাদের মাঝে। এসব কিছুর জন্য জন্মদিন পালন করার কথা বলে রেজাউল করিম তার স্ত্রীকে ডেকে এনে পরিকল্পনা মাফিক খুন করেন । খুনটি সংঘঠিত হয় একটি আবাসিক হোটেল। সূত্রঃ প্রথম আলো ।


চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় রেজাউল করিম রেজাকে এবং এরপর এসব কথা জানান রেজাউল বলে জানায় র‍্যাব ।


গত বৃহস্পতিবার রাত্রীকালিন সময় আট ঘটিকায় চিটাগাং শহরের মুরাদপুর থেকে গ্রাপ্তার করা হয় রেজাউল করিমকে। খুন করার সময় রেজার রক্তমাখা গেঞ্জি, ব্যাগ এবং মোবাইল ও মৃত চিকিৎসকের মোবাইল উদ্ধার করা হয় গ্রেপ্তারের সময় ।


গত বুধবার ঢাকার পান্থপথের অ্যাপার্টমেন্ট ফ্যামিলি সার্ভিস আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার হয় । চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ পাওয়া যায়। রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল নাঈম সিদ্দিক এমবিবিএস পাস করেন । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি সাবজেক্টের কোর্স করছিলেন তিনি ।


ঘটনার পর বুধবার একটা হত্যা মামলা করেন মৃত চিকিৎসকের পিতা ডা শফিকুল আলম ।


রেজাউল করিমকে গ্রেপ্তার করে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাবের মিডিয়া সেন্টারে আজ সংবাদ সম্মেলন করা হয়, যেখানে সার্বিক বিষয় তুলে ধরেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মঈন ।

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ