সহধর্মীনির নামে বীমা, এরপর তাকে গুলি করে হত্যা…

 

গুগল থেকে প্রাপ্ত প্রতিচ্ছবি 


ভারতের মধ্যপ্রদেশের রায়গড়ে বদ্রীপ্রসাদ মীনা নামে এক যুবক স্ত্রীর নামে বিমা করেন । এরপর বীমার টাকা পেতে স্ত্রীকে হত্যা করেন । বদ্রীপ্রসাদ মীনা ঋণগ্রস্থ যুবক ছিলেন । পুলিশের ভাষ্যমতে, রায়গড়ের এই যুবক ঋণ পরিশোধের কোন উপায় না পেয়ে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ভিডীও দেখার পর সিদ্ধান্ত নেন স্ত্রীকে হত্যা করার ।

 

এরপর তিনি স্ত্রীর নামে বীমা করেন। পরিকল্পনা ছিল এমন, স্ত্রীর মৃত্যুর পর বীমার টাকা পাবেন, এরপর ঋণ পরিশোধ করবেন । পুলিশ জানায়, বীমা করার পর স্ত্রীর উপর হামলা করেন তিনি। গত ২৬ জুলাই আনুমানিক রাতের ৯ টায় নিজের স্ত্রীর উপর গুলি চালান তিনি । এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী পূজা মারা যান ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পূজার মৃত্যুর পর খুনের অভিযোগ উঠলে ঐ যুবক পুলিশকে বিভ্রান্ত করতে চার যুবকের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে এফ আই আর দায়ের করেন । পুলিশ তদন্তে নামলে জানতে পারে খুনের সময় ঘটনাস্থলেই ঐ চার যুবক ছিলেন না । তদন্তের ধোঁয়াশা বাড়ে, কিন্তু তদন্তে আগালে পুলিশ জানতে পারে খুনি পূজার স্বামী নিজেই ।

 

আরো জানা যায়, এরইমধ্যে ঐ যুবক এবং তাকে সহযোগিতা করার অভিযোগে একজনকে গ্রেপতার করেছে স্থানীয় পুলিশ ।

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ