একটি বিষয়ে এক শিক্ষার্থী ১৫১ নম্বর পেয়েছেন। পরিক্ষ্যা হয়েছিল ১০০ নম্বরে !
অনার্স এ পড়ুয়া শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এই নম্বর পান । শিক্ষার্থী নিজেও এই ফলাফল দেখে অবাক হয়েছেন। জানা যায়, এটি একটি অস্থায়ী মার্কশিট ছিল, তবুও কর্তৃপক্ষের পরীক্ষা করা ছাড়া ফল প্রকাশের ব্যাপারে বিস্ময় সৃষ্টি হয়েছে ।
অপর এক শিক্ষার্থী দুই বিষয় শূন্য পেয়েও পরের গ্রেডে উত্তীর্ন হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে এটা টাইপিং ত্রুটির কারনে হয়েছে । পরে কর্তৃপক্ষ একটি পরিশুদ্ধ মার্কশিট প্রদান করে ওই শিক্ষার্থীকে ।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা ইউনিভার্সিটিতে ।

0 মন্তব্যসমূহ