| নব্য বিবাহিত দম্পতি |
নাটোরের গুরুদাসপুর উপজেলায় খবজীপুর এম হক ডিগ্রি কলেজের শিক্ষিকা খায়রুন নাহার বিয়ে করেছেন কলেজ ছাত্র মামুনকে। ৪০ বছর বয়স্ক এই শিক্ষিকার এটি দ্বিতীয় বিয়ে । প্রথম বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায় । পারিবারিক কলহে সেই বিয়ে ভেঙ্গে যায় । প্রথম সংসারে তার একটি সন্তান আছে।
প্রথম সংসার ভাঙ্গার পর অনেকদিন কেটে যায়। এরমধ্যে তার ২২ বছর বয়সের যুবক মামুনের সাথে পরিচয় হয় ফেসবুকে । যদিও মামুন একই কলেজের ছাত্র নন । তিনি নাটোরের এন এস সরকারি কলেজের ডিগ্রি ২উ বর্ষের ছাত্র ।
এব্যাপারে কনে জানান, প্রথম বিয়ে ভাঙ্গার পর মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে আত্বহত্যার সিদ্ধান্ত নেয়া হয় । ঠিক সেই সময়ে মামুনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন ফেসবুকে। মামুন তাকে বেঁচে থাকার জন্য উৎসাহ দিয়েছেন এবং স্বপ্ন দেখিয়েছেন। এরই ফলাফল দুজনের বিয়ে।
২০২১ সালের জুন মাসে তাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ হয় । ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান । এই সম্পর্কের প্রেক্ষিতে তারা একই বছরের ডিসেম্বর মাসে বিয়ে করেন । যদিও এই বিয়ের খবর কিছুদিন আগেই জানাজানি হলে ছড়িয়ে পড়ে ।
এরমধ্যে মামুনের পরিবার এই বিয়ে মেনে নেয় । কিন্তু, খাইরুন নাহারের পরিবার এখনো এই বিয়ে মেনে নেয়নি । চারদিকে এই খবর ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে মামুন জানান, মন্তব্য করে কখনো কারো গন্তব্য ঠেকানো যায় না। নতুন সংসার গোছানো শুরু হয়েছে তাই দুজনের জন্য দোয়া চেয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ