স্বর্ণপদক পেলেন ট্রাষ্ট ইসলামী লাইফের উচ্চ পদস্থ দুইজন কর্মকর্তা

 গত ০৪ অক্টোবর ২০২০  ইং তারিখ সোমবার ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট এ সম্প্রতি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মাননীয় পরিচালক (পরিচালনা পর্ষদ) ও চেয়ারম্যান (উন্নয়ন কমিটি) জনাব মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা।


স্বর্ণপদক গ্রহন করছেন ডিএমডি জাকির হোসেন । 

ট্রাষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর বার্ষিক সম্মেলন ২০২০ এ প্রধান অতিথি মাননীয় পরিচালক (পরিচালনা পর্ষদ) ও চেয়ারম্যান (উন্নয়ন কমিটি) জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা মহোদয় ২০২০ সালে ভালো ব্যাবসা এবং সাংগঠনিক সাফল্যের পুরুস্কার স্বরুপ স্বর্ণপদক ও সার্টিফিকেট তুলে দেন যথাক্রমে ডিএমডি ক্যাটাগরিতে জনাব মোঃ জাকির হোসেন এবং এসএএমডি ক্যাটাগরিতে জনাব মোঃ আনিসুল হক এর হাতে।

স্বর্ণপদক গ্রহন করছেন এসএএমডি জনাব মোঃ আনিসুল হক । 




এসময় মাননীয় চেয়ারম্যান ভবিষ্যতে আরো অনেক কর্মকর্তা এবং কর্মী যেন এই পুরুষ্কার পান, সেই লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান ।

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ