ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কক্সবাজারে

 কক্সবাজারে অনুষ্ঠিত হলো ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

গত ০৪ অক্টোবর ২০২০  ইং তারিখ সোমবার ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট এ সম্প্রতি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন।


ছবিঃ কনফারেন্স চলাকালীন ছবি । 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মাননীয় পরিচালক (পরিচালনা পর্ষদ) ও চেয়ারম্যান (উন্নয়ন কমিটি) জনাব মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা। মাননীয় চেয়ারম্যান কোম্পানীর বার্ষিক সম্মেলনে আগত ডেলিগেটসদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া, জনাব মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা বিভিন্ন সময়ে কোম্পানীর গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন এবং ২০২১ সালে ব্যবসার লক্ষমাত্রা শতভাগ অর্জনের উপর গুরুত্ব আরোপ করে কর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে কোম্পানীর সার্বিক বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বক্তব্য বিগত দিনের সাফল্যের জন্য কর্মকর্তা এবং কর্মীদের উৎসাহ প্রদান, দূর্বলতা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ করনীয় বিষয় তুলে ধরেন । তিনি ২০২২ সালে কোম্পানীকে আইপিও তে নিয়ে যাওয়ার ঘোষনা দেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক জনাব মিজানুর রহমান মিজান, সিনিয়র এসডিএমডি । এছাড়া কোম্পানীর এসডিএমডি জনাব পারভেজ সাজ্জাদ, ডিএমডি জনাব মোঃ জাকির হোসেন সহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকগণও তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন।

সারাদেশ থেকে বিভিন্ন স্তরের ৩০০ শতাধিক কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।

Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ