ব্রেকআপ শব্দটা দুঃখের। চোখের সাথে নাক দিয়ে পানি পড়ার মতন দুঃখের। এই নাক দিয়ে পানি পড়া দুঃখেও একটা মজার ব্যাপার আছে। তোমার মানুষটা যখন সব শেষ বলে বিদায় নিতে আসে, তখনো সব শেষ হয়না। মানুষটা অপেক্ষ্যা করে তোমার থেকে কিছু শুনতে। 'যেওনা, তোমার সব কিছু মেনে নিব ' টাইপ কিছু।
কেউই হারাতে চায়না
তুমি যেদিন 'সব শেষ' বলে বাসায় চলে এসেছ। সেদিন তোমার ফোনের কল লিস্ট চেক করা হয়, মেসেঞ্জারে টুং শব্দটা শুনে প্রিয় মানুষের নাম দেখতে ইচ্ছে হয়, পুরানো ছবি নতুন করে দেখা হয়। তুমি তখনো চাইছ সে ফিরে আসুক, সব আগের মতন হয়ে যাক। হাইওয়ের পাশে হাটতে গিয়ে কেউ হাতটা জড়িয়ে ধরুক, পেছনে গাড়ির শব্দ শুনে টেনে আনুক, কপালের চুল সড়িয়ে দিয়ে ভালোবাসি বলুক,
এমন হয়না
এই হয়না' ব্যাপারটা মারাত্মক কষ্টের। আমরা কষ্টটা নিজে থেকে পালন করি। 'ইগো' বলে একটা ব্যাপার এই কষ্ট লালন করে। তুমি কেন ফিরে যাবে, সেই ফিরে আসবে ব্যাপারটাই ইগো। সে ফিরে আসেনা। আমি এমন অনেক সম্পর্ক দেখেছি ইগো ব্যাপারটার জন্যেই শেষ। শেষ অবদি মেয়েটার বিয়ের রাতে ইঁদুর মারার ঔষুধ নিয়ে বসে থাকা। এই সময় ইগো থাকেনা, জীবন নষ্ট করার ইচ্ছা প্রবল। যখন ইচ্ছেটা পূরণ হয়,
ইগোটাও মরে যায়
ভালোবাসার মানুষকে বুঝতে চেষ্টা কর। তোমার মানুষ তোমাকেই বুঝাতে হবে। ডোনাল ট্রাম্প কিংবা হিলারিও বুঝাতে পারবেনা। দূরে সরে যাওয়া মানে নিজেকেই নষ্ট করা। একলা রুমে চোখের পানি ঝরানোর মতন নষ্ট। ইগো হল সম্পর্কের তৃতীয় মানুষ, যার কাজ হল তোমাকে নিজের কাছে অনেক বড় করা। এই বড় হওয়াটা আশেপাশের মানুষগুলো থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়,
তুমি বুঝতে পারনা
তোমার ভালোবাসার মানুষটাও আমার-তোমার মতন মানুষ। মানুষের সবচেয়ে বড় দূর্বলতা হল ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে তুমি যে কাউকেই তোমার আয়ত্তে রাখতে পারবে। মাঝরাতে প্রিয় মানুষটার হাত ধরে চাঁদ দেখতে পারবে, একুশের বিকেলে নীল শাড়ি পড়ে তোমার মায়ায় পড়া মানুষটার চোখ দেখতে পারবে। যত দেখবে, ততই অবাক হবে;
কি মায়া! কি মায়া!!😍❤️

1 মন্তব্যসমূহ
Ki maya
উত্তরমুছুন