সারাদিন পরিশ্রম করে বাসায় এসে জানলাম সবাই গ্রামের বাড়ি গেছে, শেষকথা, আমাকে একাই থাকতে হবে।
পাশের বাসায় আট-নয় বছরের একটা হাসিমুখের ছেলে কাজ করত। আজ বাসার দেয়ালের ঝুল পরিষ্কার করতে গিয়ে দেয়াল ঘড়ি ভেঙে ফেলে। ব্যস, মালিকের বউ ভাঙা ঘড়ি দিয়েই ছেলেটার মাথায় কয়েকটা আঘাত করলেই, ছেলেটা মারা যায়।।
পুলিশ আর মানুষের ভীড়, এরমাঝে প্রতিবেশীদের ফিসিরফিসির ভাল না লাগায় বাসায় চলে আসি।
ফ্রীজ থেকে বরপের চাক বের করে পানি ঠান্ডা করেই আরামের গোসল দিলাম এবং গোসল শেষেই জানলাম, আমি দুপুরের পর কিছু খাইনি।
টাকি মাছের ভরতা আর টমেটো এর ঝাল চাটনি দিয়ে পেট ভরিয়েই মুভি দেখতে বসি। ঘুমানোর আগে মুভি দেখা আমার পুরানো অভ্যাস।
প্রিয় একটা মুভি 'Remona & Beezus' দেখতে বসলাম। মুভির করুন মুহুরতে যখন রেমোনার বাবার চাকরি চলে যায়, তখন আমার ঘুম আসে।
বেচারি রেমোনার করুন কাহানী বন্ধ করে বিছানায় ডুব দিলাম।
রাতে হঠাত ঘুম ভাংলেই পানি খেয়ে, বাথরুমে যাই। কয়টা বাঝে জানার ইচ্ছে হল। বাথরুম থেকে বেরিয়েই দেখি, বিছানার উপর আজ দুপুরে মারা যাওয়া পাশের বাসার ছেলেটা হাসিমুখে বলছে,
-রাত দুইটা দশ বাঝে। ঘুমায়া যান ভাইজান।।
ছেলেটার হাতে ভাঙা ঘড়িটায় তখন 'দুইটা দশ'।

0 মন্তব্যসমূহ