স্বামী-স্ত্রী'র ঝগড়া দূর করার সহজ উপায়


কিছু যুগল আছে যাদের কাজই হল সারাক্ষণ ঝগড়া করা। বলা যায় এরা ঝগড়া ম্যানিয়াক। যত ভালোবাসা থাকুক এরা ঝগড়া করবেই। সকালে চোখ খুলে ঝগড়া, রাতে ঘুমানোর আগে ঝগড়া। এই ঝগড়া একসময় সম্পর্ক ধ্বংসের দিকে নিয়ে যায়।
সেদিন একটা রিসার্চ এ পড়ছিলাম, চরম ঝগড়ার মুহুর্তকে কিভাবে মাত্র ত্রিশ সেকেন্ডে শেষ করা যায়। আমার কাছে ব্যাপারটা অবাক লাগল এবং অনেক কার্যকরী মনে হল। মাত্র পাচটি স্টেপ পার করলেই ঝগড়া খতম।
অসাধারণ মুহুর্ত
স্টেপ ওয়ানঃ
দুজন শান্ত হোন, চুপ করে থাকুন পাচ সেকেন্ড। এই ক্ষেত্রে দুজনকে কষ্ট হলেও ইগো নামাতে হবে।
স্টেপ টুঃ
তিনবার গভীর নিঃশ্বাস নিন। এই নিঃশ্বাস নেয়ার সময় একে অন্যের কথা ভাবুন। অতীত না, ভবিষ্যৎ না; বর্তমানে একে অন্যকে উপলদ্ধী করুন।
স্টেপ থ্রিঃ
এটাই সবচেয়ে মজার। দুজনের হাতে বিশটা আঙুল একসাথে করুন। আঙুল জড়িয়ে ধরাতে স্ট্রেস কমে যায়, ব্রেইন ঠান্ডা হয় এবং দুজন দুজনকে গভীরভাবে উপলদ্ধী করা যায়।
স্টেপ ফোরঃ
হার্ট টাচ। দুজনের হৃদপিন্ড এক করুন। এই জন্য আপনার সংগীকে জড়িয়ে ধরুন এবং সম্পূর্ণ অনুভূতি তার জন্য প্রকাশ করুন।
স্টেপ ফাইভঃ
এই স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ। অনেক্ষন ধরে কড়া ঝগড়া এবং প্রচণ্ড বাকবিতণ্ডার পর দুজন ত্রিশ সেকেন্ডের জন্যে শান্ত ছিলেন, ব্রেইন নতুনভাবে কাজ শুরু করেছে, মানসিক এবং শারীরিক ক্লান্তি শেষে শক্তি ফিরে আসে এই মুহূর্তে। তাই এখুনি সুযোগ ;
সম্পূর্ণ শক্তি ব্যাবহার করে আবার ঝগড়া শুরু করুন।
শুভ রাত্রি
Best Blog in Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ