এক গ্রামের এক কৃষকের গল্প।
ধান ক্ষেতে কাজ করছিলেন মানুষটা। তার সাথে ছিল আরো দুইজন কৃষক। ধান গাছ বড় হচ্ছে, তারা প্রতিদিন দেখাশুনা করে। সেদিন হঠাত এক কৃষকের চিৎকারে বাকি দুজন এগিয়ে গেলেন। সাপে কেটেছে। সাপের উপরে পা পড়ায়, সাপ ভয় পেয়ে ছোবল দিয়ে পালিয়ে গেল। তারা দ্রুত গায়ের গামছা দিয়ে পায়ের গোড়ালির উপর টাইট করে বেধে দিল। সাপটা এক হাত লম্বা, বিষাক্ত হবার কথা না। ডাক্তার দেখাতে তারা উপজেলা হাসপাতালের দিকে রওনা দিল।
সবকিছু ঠিকঠাক, কৃষক প্রাথমিক চিকিৎসার পর নিজের বাড়িতে চলে গেলেন। বাকি দুই কৃষক বাজারে গেলেন সন্ধ্যায় চা খেতে। ব্যাস, রাতের মধ্যে খবর ছড়াল পাচ হাত লম্বা সাপ কেটেছে। এতটুকু ভালই ছিল, সাপটা সকালবেলা দশহাত হয়ে গেল। বিকেল অবধি জানা গেল সাপের রঙ সাধারণ না। গোলাপি কালারের মধ্যে কালো ঢোড়া কাটা।
কৃষক সুস্থ হয়ে দুইদিন পর বাজারে গিয়ে জানতে পারলেন দুই মাথাওয়ালা বিশাল লম্বা আর অদ্ভুত রঙের সাপ কেটেছিল তাকে। দুপুরের মধ্যে তিনি ভুলে গেলেন তাকে এক সাধারণ সাপ কেটেছিল, তিনিও জানালেন সাপটা অস্বাভাবিক লম্বা ছিল।
'কমছে কম চল্লিশ হাত অইব। আমার জন্মে এমন সাপ দেখিনাই। আজব কালার, মাথা ছিল তিনটা। সামনে দুইটা আর পেছনে লেজের লগে একটা। লেজের লগের মাথাডা আবার বড় দাতওয়ালা।'
ঘটনা আশেপাশের গ্রামে ছড়াচ্ছে। শহর থেকে টিভি রিপোর্টার এসেছে। সব শুনে ভিকটিমের সাক্ষাতকার নেয়া হল এবং পরদিন টিভিতে নিউজ হল, গ্রামের গরু ছাগল নিখোঁজ হচ্ছে, ধারনা করা হচ্ছে এই সাপ গায়েব হতে পারে। এই কারনে ধরা সম্ভব না।
এই গল্প বাজারে মোটামোটি দুই মাস তাজা ছিল।
এই সাপটা হল তেল উৎপাদনকারী মুসলিম দেশ, কৃষক হল আমেরিকা, ঈসরায়েল, বৃটেন। গল্পে টিভি মিডিয়া হল তাদের সকল মিডিয়া। আর আশেপাশের গ্রাম হল, ইউরোপের বিভিন্ন দেশ। বাজার হল জাতিসংগ।
কৃষকের গল্পের এখানেই সমাপ্তি

0 মন্তব্যসমূহ