পুকুরপাড়ে সমছু ভাইয়ের দোকানে চা খাওয়া হয় প্রায় সন্ধ্যায়।মানুষটার নাম শামছু, কিন্তু নিজেকে সমছু বলেই দাবি করেন। ইদানিং দোকানে জম্ম নিবন্ধনের কাগজ রেখেছেন, সেখানেও লিখা সমছু খাঁ।
খাঁ নামটা পৌরসভার এক লোক লিখে দিয়েছে।আগে পিছে কোন নাম না থাকায় এই ব্যবস্থা। সমছু ভাই এখন খাঁ বংশের মানুষ এইটা প্রমান করার জন্যেও জম্মনিবন্ধন কাগজ দেখিয়ে বেড়ান।
ইদানিং সন্ধ্যাবেলা সমছু ভাইয়ের প্রচুর ব্যস্ততা। এলাকার কয়েকজন ছেলে গিটার নিয়ে তার দোকানে গান করে।এরা সমছু ভাইয়ের লিখা একটা গানের সুর উঠিয়েছে। পুরো সুর উঠলেই মোবাইলে রেকর্ড করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা।
সমছু খাঁ এখন এদের ফ্রি চা খাওয়ার ব্যবস্থা করেছেন।আজ সন্ধ্যায় খবর এল দামী একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হবে, মোবাইলে না। গানের মধ্যে মাঝে মধ্যে সমছু খাঁকে দেখানো হবে চোখ বন্ধ করে মাথা নাড়ছে। তিনি এখন মাথা নাড়ানোর প্র্যাকটিসে ব্যস্ত।
আগামীকাল ফাইনাল শুট করা হবে। সমছু খাঁ দোকান নতুন করে রঙ করেছেন। লাল আর হলুদ রঙ। লাল রঙ দিয়ে লিখেছেন 'সমছু খাঁ টি স্টল'। হলুদ রঙ দিয়ে প্রজাপতি আকা হয়েছে।
আগামীকাল আমার দাওয়াত, সমছু খাঁর লিখা গানের ভিডিও দেখার দাওয়াত।ফ্রি চা খাওয়ানো হবে। খবর পেলাম মোটামোটি ত্রিশজনের আয়োজন। সমছু খাঁ ত্রিশজন মানুষকে ফ্রি চা খাওয়াবেন এবং তার মিউজিক ভিডিওর উদ্ভোদন করবেন। স্থানীয় কমিশনার বেলাল সাহেব কথা দিয়েছেন আসবেন। বেলাল সাহেবের জন্য সোফা আনা হচ্ছে।
আমি মোটামোটি নিশ্চিত বেলাল সাহেব আসবেন না। এলাকার কমিশনার সবার দাওয়াত নেন আর হাসিমুখে সবাইকে কথা দিয়ে রাখেন দাওয়াতে অবশ্যিই অংশগ্রহন করবেন।
আচ্ছা, মানুষগুলো এত সুখি কেন? এরা দুঃখ ভুলে থাকতে পারে। আমাকে কাল যেতে হবে, মাথা নাড়ানোর সময় সমছু খাঁর আনন্দ দেখতে হবে। এখন ছেলেরা গান প্র্যাকটিসে করছে,
'সুখেরো অসুখ হয়, দুঃখেরো সুখ হয়,,,,, মানুষ বড় অসহায়'।।। অসহায় বলার পর লম্বা একটা টান। ছেলেগুলো গানটা আবেগ দিয়ে গাইছে না,
এদের ফ্রি চা বন্ধ করা উচিত। 😡

0 মন্তব্যসমূহ